বাগাতিপাড়া প্রতিবেদক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক : পুতুল

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা ছিল, ২০২৬ সালের পর সেই বাস্তবতা পরিবর্তিত হবে। তিনি বলেন, এই পরিবর্তিত বাংলাদেশের প্রতীক হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশে গণতান্ত্রিক পরিবর্তনের অংশ হিসেবেই ধানের শীষ প্রতীক তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লালপুর–বাগাতিপাড়ার উন্নয়নে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারীদের জন্য আলাদা শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শুধু মা-বোনেরা কাজ করার সুযোগ পাবেন।
জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন খালেক।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী, মিজানুর রহমান ডিউক, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান ও তারিকুল ইসলাম।
এ ছাড়া জনসভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনী জনসভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিকবার হোসেন ও তোফাজ্জল হোসেন মিঠু। সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০