এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানের শীষের বিপক্ষে যেকোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: পুতুল

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে, সেই জন্য ষড়যন্ত্র চলবে নির্বাচনের দিন পর্যন্ত। আপনারা সতর্কভাবে অবস্থান গ্রহণ করবেন। ধানের শীষের বিপক্ষে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হবে প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আমাদের একটি দুটি চোখ না, লক্ষ লক্ষ চোখ নিয়ে আমরা আমাদের ভোট কেন্দ্রগুলো পাহারা দেবো।

রোববার (০৮ ফেব্রুয়ারি) নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, আমরা যারা ভোট কেন্দ্রের আশেপাশে থাকবো, প্রত্যেকে যেন ভোটের দিন ভোট গণনা হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে থেকে আমরা আমাদের ফসল তুলে নিয়ে ঘরে আসতে পারি ১২ তারিখে সেই ব্যবস্থা আপনারা করবেন।

বিগত দিনের বঞ্চনার কথা উল্লেখ করে তিনি বলেন, বহুবছর ধরে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে নাগরিক অধিকার, সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। ভোটাধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের মানবাধিকার, আইনকানুনকে লঙ্ঘন করা হয়েছ।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে, যেন বাংলাদেশের মানুষের উঠে দাঁড়াতে না পারে।বাংলাদেশের মানুষের কথা বলা বন্ধ করা দেওয়া হয়েছিল যেন আমরা আমাদের অধিকার নিয়ে সোচ্চার হতে না পারি। লালপুর-বাগতিপাড়ার মাটি থেকে আমরা আবার কথা বলা শুরু করবো। আওয়াজ তোলা শুরু করবো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করবো।

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়ে পুতুল বলেন, লালপুর-বাগতিপাড়ার মাটিতে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নারী অধিকার, যুবকদের অধিকার, আমাদের অধিকার। লালপুর-বাগতিপাড়ার মাটিতে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যেই কর্মসংস্থানে নারীরা হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। আজকে যারা যুবক আছে, তাদেরকে মাদক থেকে বের করে নিয়ে এসে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এসময় নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম-আহব্বায়ক হামিদুর বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহব্বায়ক নজরুল ইসলাম মোলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং হাজার হাজার সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০