বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিশাল গণ-মিছিল

রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মহিলা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় মিছিলটি ঐতিহাসিক বাঘা শাহী মসজিদ পাঙ্গন থেকে শুরু হয়ে আমচত্তর ও নারায়ণপুর, গাওপাড়া হয়ে পুনরায় একই স্থানে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহিলা বিভাগ রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মরিয়ম খানম এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিভাগ বাঘা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসমা খাতুন, বাঘা পৌরসভা সেক্রেটারি নাসিমা খাতুন এবং ছাত্রীসংস্থা বাঘা উপজেলা সভানেত্রী আজমিরা খাতুন। এতে হাজার হাজার নেত্রী, কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। আমারা জামায়াতে ইসলামীর বিজয় নিয়ে খুবই আশাবাদী।”

এসময় রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মরিয়ম খানম সাংবাদিকদের বলেন, “নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের গণতান্ত্রিক অগ্রগতি সম্ভব নয়। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে মাঠে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারীদের সম্পৃক্ত করে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।”

মিছিল শেষে (বাঘা-চারঘাট) আসনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০