আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা শাখা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিব-এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তোজাম্মেল হক-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে মো. খবিরুল ইসলাম বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সৎ এবং যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে আপনারা দেশের সেবায় আমাদের সুযোগ করে দিন। ​তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা হচ্ছে ইনসাফ ও ন্যায়ের প্রতীক। আমরা জনগণের পাশে থেকে একটি দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত আত্রাই-রাণীনগর গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

উপজেলা সদরের কর্মসূচি শেষে বিকেল ৩ ঘটিকায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারেও একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সেখানেও দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

​সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দল-মত নির্বিশেষে দেশের অগ্রযাত্রায় শামিল হতে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০