দেলোয়ার হোসেন লাইফ,বড়াইগ্রাম প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে কলেজ ছাত্রের আত্মহত্যার ঘটনায় মহাসড়ক অবরোধ, কলেজ গেট ভাঙচুর

নাটোরের বড়াইগ্রামে সেন্ট জোসেফস স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বর্ণব রোজরিও’র আত্মহত্যার ঘটনায় মহাসড়ক সড়ক অবরোধ ও কলেজ গেট ভাঙচুর করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে দ্বাদশ শ্রেণির ছাত্র বর্ণব রোজারিও (১৯)। সে ওই এলাকার বিপ্লব রোজারিওর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বর্ণব মানসিকভাবে ভেঙে পড়ে। কলেজ থেকে ফলাফল জানার পর সে চরম হতাশায় ভুগছিল। পরিবার ও সহপাঠীদের ধারণা, নিজের প্রতি অভিমান থেকেই সে এ সিদ্ধান্ত নিয়েছে। এ ঘটনার জন্য কলেজের অধ্যক্ষকে দায়ী করে সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং কলেজের গেটে ভাঙচুর চালায়। পরে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১০

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১১

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১২

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৩

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

১৪

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

১৫

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

১৬

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

১৮

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

১৯

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

২০