আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে পুকুর পাড় না বাঁধায় হুমকিতে সড়ক ও বসতবাড়ি, প্রতিকার চেয়ে ইউএনও’র কাছে অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে পুকুরের পাড় সংস্কার ও গাইড ওয়াল নির্মাণ না করায় বিলীন হতে চলেছে চলাচলের জনগুরুত্বপূর্ণ সড়ক ও বসতবাড়ি। উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের থাঐপাড়া গ্রামে দীর্ঘ ৬ বছর ধরে এই সমস্যা বিরাজ করলেও কোনো সমাধান না পেয়ে অবশেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।


স্থানীয় সূত্রে জানা যায়, থাঐপাড়া গ্রামের মৃত অহির সরদারের ছেলে মুন্টু সরদারের বাড়ির পাশেই একই গ্রামের আফছার আলীর ছেলে এনায়েতুল্লা ও আব্দুর রাজ্জাক গংদের একটি পুকুর রয়েছে। অভিযোগ রয়েছে, পুকুরটি খননের সময় পর্যাপ্ত পাড় না রেখেই অন্যের সীমানা ঘেঁষে খনন করা হয়েছিল। দীর্ঘ বছর ধরে সংস্কার না করায় বর্তমানে পুকুরের পাড় ধসে গিয়ে গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি পুকুরগর্ভে বিলীন হতে বসেছে। এতে ওই রাস্তার পাশের ৫০-৬০টি পরিবারের যাতায়াত চরম ঝুঁকির মুখে পড়েছে।

অভিযোগকারী মুন্টু সরদার বলেন, “পুকুরের পাড় ধসে যাওয়ায় আমার ইটের তৈরি বসতবাড়িটি যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে আছে। গত ৬ বছর আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলে প্রতিপক্ষরা ৩ বছরের সময় চেয়ে লিখিত অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে আরও ৩ বছর কাটলেও তারা পাড় বাঁধার কোনো উদ্যোগ নেননি। গত মাসেও বৈঠক হয়েছে, কিন্তু তারা কেবল টালবাহানা করছেন। বাধ্য হয়ে গ্রামবাসীর সহযোগিতায় সোমবার বিকেলে ইউএনও বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেছি।

এ বিষয়ে পুকুর মালিক এনায়েতুল্লা বলেন, পুকুরটি অনেক আগের খনন করা। পাড় রক্ষায় এর আগে গাইড ওয়াল দেওয়ার চেষ্টা করেছি। আসন্ন বর্ষা মৌসুমের আগেই মজবুত গাইড ওয়াল দেওয়ার প্রতিশ্রুতি আমি গ্রামবাসী ও মাতব্বরদের দিয়েছি। তা সত্ত্বেও মুন্টু সরদার চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং আমার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দিয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ​বর্তমানে সড়ক ও বাড়ি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০