আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় প্রশাসনের অভিযানে ব্যবসায়ীদের অর্থদণ্ড

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ একাংশ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন শিবু দাস, সহকারী কমিশনার (ভূমি)।

অভিযানকালে বিভিন্ন দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসন স্পষ্টভাবে জানায়, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা বরদাশত করা হবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিত ও আরও জোরদার করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০