মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবনির্বাচিত এমপি চাঁদের উপস্থিতিতে চারঘাটে আইন শৃঙ্খলা কমিটির সভা

রাজশাহীর চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনের নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি আবু সাইদ চাঁদ বলেন, চারঘাটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দুর্নীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, যানজট নিরসন, অবৈধ ভাবে মাটিকাটা রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশসহ বিভিন্ন সমস্যা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন সহ আইন শৃঙ্খলার কমিটির সদস্যবৃন্দ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

বাউয়েটে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক, ডিলার পয়েন্টে দীর্ঘ লাইন

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

১০

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

১১

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১২

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১৩

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১৪

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১৫

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৬

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৭

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৯

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

২০