দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেতু মৈত্রকে নওগাঁ পৌরসভার কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী

জিয়া সংসদ এর সভাপতি সেতু মৈত্রকে নওগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চায় ওয়ার্ডবাসী। তাই এলাকার ভোটার ও জনগণের জোর দাবি নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি।

এলাকার একাধিক ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, ৪ নম্বর ওয়ার্ডের অসহায়, হতদরিদ্র ও অবহেলিত মানুষের বন্ধু এবং সুখে-দুঃখে যাকে কাছে পাওয়া যায় তিনি হলেন সেতু মৈত্র । নওগাঁ পৌরসভা নির্বাচনে এই সংগ্রামী নেতা ও সমাজসেবক সেতু মৈত্রকে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ।

৪ নম্বর ওয়ার্ডের সুপারিপট্টি এলাকার বাসিন্দা রানা রায় বলেন, সেতু মৈত্র গরিব, দুঃখী মানুষের পছন্দের ব্যক্তি। তিনি সব সময় উপকার করে থাকেন।

বাটার মোড় এলাকার বাসিন্দা সোলেমান বলেন, সেতু ভাইকে সামাজিক কর্মকাণ্ডে সব সময় পাওয়া যায়। অসুস্থ থেকেও জনগণের খোঁজখবর রেখেছেন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত না হয়েও নগদ অর্থ প্রদান করেছেন। আগামী নির্বাচনে মহান আল্লাহ তায়ালা যেন তাকে কাউন্সিলর নির্বাচিত করেন।

খাস-নওগাঁ এলাকার বাসিন্দা মোমেনা বেগম বলেন, ‘সেতু ভাই আমাদের মনের লোক, উনি আমাদের সব সময় খোঁজখবর নেন ওনার মতন ভালো মানুষ হয় না। আমাদের চাওয়া সেতু মৈত্রকে যেন জনগণ ভোট দিয়ে কাউন্সিলর বানায়।’

এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সেতু মৈত্র বলেন, ৪ নম্বর ওয়ার্ডের একজন ক্ষুদ্র মানুষ হিসেবে সবসময় জনগণের পাশে থেকে সুখে-দুঃখে তাদের সেবা করার চেষ্টা করছি। বিশ্ব মহামারি করোনা সংকটকালীন সময় সর্বস্তরের জনগণের পাশে ছিলাম। এলাকার ভোটার ও জনগণের জোর দাবি এবং এলাকার উন্নয়নের কথা চিন্তা করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তা করেছি। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি। বৃহৎ পরিসরে এলাকার উন্নয়নের জন্য কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে এই এলাকা রোল মডেল হিসেবে গড়ে তুলবো।

এই কারণে সকলের সহযোগিতা কামনা করছি।’

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০