এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রী হয়ে লালপুরে আসলেন পুতুল

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ বাসা নাটোরের লালপুর উপজেলার ১০ কিলোমিটার রাস্তায় ৪ ঘন্টায় পৌঁছালেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। প্রিয় নেত্রীর আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসে ভাসছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তিনি নাটোর সার্কিট হাউসে এসে পৌঁছান। সেখানে জেলা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
‎মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) পর্যন্ত দুই দিনের সরকারি সফরে নাটোরে অবস্থান করবেন প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, তিনি শনিবার ভোর ৫টায় ঢাকার বনশ্রীর বাসভবন থেকে সড়ক পথে নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নাটোরে পৌঁছে সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। এরপর দুপুর ১টায় তিনি সার্কিট হাউজ থেকে তার নিজ নির্বাচনী এলাকা লালপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন।

‎লালপুরে পৌঁছে দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেবেন ফারজানা শারমিন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি লালপুরের নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

নির্ধারিত কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে প্রতিমন্ত্রীর। রাত ১২টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা। স্থানীয় উন্নয়নে প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার হোসেন সৌরভ বলেন, লালপুর উপজেলার প্রশাসন আনন্দিত ও গর্বিত মাননীয় মন্ত্রী মহোদয় গোটা বাংলাদেশের মন্ত্রী হলেও লালপুর উপজেলা তার হোম উপজেলা হিসেবে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবো বলে আশা করি

প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, প্রশাসনের কাছে আমার অকুল আবেদন কোন ধান্দাবাজ চাঁদাবাজ লুটেরা যে যেই দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০