এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

নাটোরের লালপুর উপজেলাধীন গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় লালপুর থেকে ভায়া বিলমাড়িয়া, দুড়দুড়িয়া গ্রামীণ সড়কের ৩.৬০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। শুরু থেকেই রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ রাস্তায় চূড়ান্ত কাজের পূর্বের ধাপগুলোতে নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী। ৩.৬০ কিলোমিটার এর পুরো রাস্তার ভাঙ্গা এবং নিচু স্থানে এক নাম্বার ইট ও এক নাম্বার ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও খুব নিন্মমানের ইট ও রাস্তার ভেঙে যাওয়া ইট, রাবিশ ব্যবহার করে রোলার করা হচ্ছে। কিন্তু রাস্তা মেরামতের এস্টিমেট এ উল্লেখিত নির্মাণসামগ্রী ভেঙ্গে যাওয়া কিংবা নিচু স্থানে ব্যবহার করা হচ্ছে না। আবার রাস্তাটি ভেজাতে যে পরিমাণ পানি ব্যবহার করার কথা তাও করা হচ্ছে না। সরোজমিনে রাস্তারটিতে যেয়ে উপরোক্ত অনিয়মগুলো চোখে পড়ে। শুধু তাই নয়; শুকনো রাস্তায় কাটব্যাক এর কাজ করার নিয়ম থাকলেও তা না করে করা হচ্ছে ভেজা এবং কাদাযুক্ত রাস্তায়। লালপুর উপজেলার এলজিইডি অফিসের তদারকী কর্মকর্তার মো: ইকবাল হোসেনের উপস্থিতিতে রাস্তার কাজে অনিয়ম হলেও তাকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

এলাকাবাসী জানিয়েছেন, এত নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তা করতেছে তা বলার ভাষা নেই পানি দিচ্ছে নাই, খোয়া দিচ্ছে নাই খোয়া যা দিচ্ছে সব রাবিশ দিয়ে চলছে কাজ। আমরা এ বিষয়ে একাধিকবার অভিযোগ দিলেও কোন ব্যবস্থা মিলে নাই আমরা দেখছি ঠিকাদার ও ইঞ্জিনিয়ার এর যোগ সূত্রে এই রাস্তাটি খারাপ হচ্ছে।

২০২৫-২০২৬ অর্থবছরে অনুমোদিত মেরামত ও সংরক্ষণ এর জন্য এই রাস্তাটির প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। লালপুরের ঠিকাদার রাজিব কন্সট্রাকশন রাস্তা মেরামত ও সংরক্ষণ এ কাজটি পেলেও কাজ করছেন আনিস কনস্ট্রাকশনের মাসুদ রানা।

ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মাসুদ সাথে কথা হলে তিনি জানান, রাস্তাটি মেরামতের শিডিউলে ভাঙ্গা কিম্বা নিচু অংশের জন্য বাজেট না থাকায় খরচ কমাতে এভাবেই করছি।

বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি অফিসের তদারকি কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী ইকবালকে একাধিক বার তার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: ইকবাল হোসেন বলেন, রাস্তার কাজে অনিয়ম করার কোনো সুযোগ নেয়। অভিযোগের ব্যাপারটি আমি খতিয়ে দেখব। গ্রামীণ গুরুত্বপূর্ণ এই রাস্তাটির সংস্কার কাজে অনিয়ম মানতে নারাজ স্থানীয় এলাকাবাসী। নিয়ম অনুযায়ী রাস্তার কাজটি ভালো ভাবে সম্পন্ন করবেন, সংশ্লিষ্টরা এমনটাই প্রত্যাশা করেন তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ায় সাতটি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

সিংড়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া মাধুর্য পেল ল্যাপটপ

সিংড়ায় শর্ট সার্কিট থেকে ফার্মেসিতে আগুন

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগাতিপাড়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

বাগাতিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নলডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষর উদ্বোধন

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

১০

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

১১

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

১২

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

১৩

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

১৪

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

১৫

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

১৬

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৭

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১৯

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

২০