আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
২ মার্চ ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় চোর-ডাকাত সন্দেহে গণপিটুনি নিহত ১, আহত ৭

রাজশাহীর পুঠিয়া উপজেলায় চোর-ডাকাত সন্দেহে জনতার গণপিটুনিতে একজন নিহত এবং সাতজন গুরুতর আহত হয়েছেন। এ সময় একটি মিনি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২ মার্চ ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় একটি মিনি ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৩৮৬৭) যোগে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে চলাচল করছিলেন। স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটক করে। পরে উত্তেজিত জনতা আটকদের মারধর করে এবং মিনি ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস-এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুর্গাপুর থানার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে মোঃ শাহীন (৪৫)কে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া থানার চকপলাশী গ্রামের মোঃ লালুর ছেলে মোঃ শামীম(৩৫), ঢাকার আশুলিয়া থানার জিরানী বাজার এলাকার মৃত সোনা মিয়া ছেলে মোঃ শফিকুল(৪৫), রংপুরের মিঠাপুকুর থানার ইমাদপুর গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৪০), রাজশাহীর দূর্গাপুর থানার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে, মোঃ শাহীন(৪৫), ঢাকার ধামরাই থানার নানজেগুড়ি এলাকার মাহির ছেলে খারজাহান(৩৫), টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার বামালের চর গ্রামের মোঃ সাত্তার শেখের ছেলে সেলিম শেখ(৩০), টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার কুটিবয়রা গ্রামের একানদানি সরকারের ছেলে মামুন(৪২), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সোনিয়াপাড়া গ্রামের মোস্তফার ছেলে রুপচান(৩০)।
রাজশাহী জেলা পুলিশ-এর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০