আল আমিন, নাটোর প্রতিবেদক
৩ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদের হুইপ নাটোরের এমপি দুলু

ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (২ মার্চ) দুপুরে রাষ্ট্রপতির নির্দেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হুইপ হিসেবে নিযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা-২ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলামকে চীফ হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুর উদ্দিন আহমেদ অপু, দিনাজপুর-৪ আসনের মোঃ আখতারুজ্জামান মিয়া ও লক্ষ্মীপুর-৪ আসনের এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজামকে ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার নবনিযুক্ত চীফ হুইপ ও হুইপরা শপথ গ্রহণ করবেন এবং আগামী ১৩ মার্চ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন কার্যকর হবে।

বাংলাদেশের সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, হুইপ ও চীফ হুইপ সংসদে সরকারি দলের শৃঙ্খলা রক্ষা, আইন প্রণয়ন কার্যক্রমে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও সিদ্ধান্ত গ্রহণের সময় দলীয় অবস্থান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হুইপ পদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রশাসনিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়।

নতুন এ চীফ হুইপ ও হুইপ নিযুক্তির মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১০

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১১

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১২

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৩

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৫

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৬

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৭

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৮

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

১৯

বড়াইগ্রাম ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপিকে সংবর্ধনা

২০