বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৫ মার্চ ২০২৬, ৫:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রাজশাহীর বাঘায় স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘা উপজেলা শাখা ।

বুধবার (০৪ মার্চ ২০২৬) উপজেলা সদরে অবস্থিত বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (রহ.) কামিল মাদ্রাসা-র একটি শ্রেণিকক্ষে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজের ন্যায়-নীতি ও সত্য তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি শিক্ষক ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ। জামায়াতে ইসলামীর এই ব্যতিক্রমী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল বাঘা উপজেলার সাংবাদিক সমাজেট মাঝে উৎসাহ তৈরি হয়েছে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০