বগুড়া প্রতিবেদক
৬ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: বাদশা

বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার মানুষকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার (৪ মার্চ) বিকেলে শহরের কলোনী এলাকায় একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বাদশা বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা একটি ভালো চিকিৎসা পদ্ধতি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়ন ও বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সন্তান ও বগুড়ার সন্তান তারেক রহমান ভবিষ্যতে এ চিকিৎসা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিএইচএমএ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মুনজুরুল আলম লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মোমিনুর রশিদ শাহিন, বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আব্দুল মতিন, সাবেক অধ্যক্ষ ডা. মো. আয়ুব হোসেন এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ডা. মো. আব্দুল খালেক।
এছাড়া সংগঠনের উপদেষ্টা সদস্য ডা. মো. শাহানুর ইসলামসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. মাওলানা আকরাম বিন হামেদ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০