সিংড়া (নাটোর) প্রতিবেদক
৭ মার্চ ২০২৬, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আটক-১০

নাটোরের সিংড়ায় পুলিশের উপর হামলা ও পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার রাতে আহত সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় রাতেই অভিযান পরিচালনা করে ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- থেলকুড় গ্রামের মো. তুহিন, মো. ফারুক, মো. জাহাঙ্গীর, মো. মমিন, মো. রিংকু, মো. বিপ্লব হোসেন, মো. রফিকুল ইসলাম, মো. বেলাল হোসেন, মো. রিমন হোসেন ও মো. আমজাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেলকুড় গ্রামের সিয়াম আলী (১৭) নামে এক যুবক সরিষা ভাঙানো গাড়িসহ উল্টে নিহত হয়। পরিবারের লোকজন গোপনে মরদেহ বাড়িতে নিয়ে দাফন-কাফনের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় পুলিশ খবর পেয়ে নিহতের বাড়িতে যায়। ময়নাতদন্তসহ আইনগত কার্যক্রমের জন্য মরদেহ উদ্ধার করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। এক পর্যায়ে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। এতে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নেজাম উদ্দিন, কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব কুমার রায় ও কনস্টেবল আশরাফুল ইসলাম আহত হন।পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় ১০জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০