জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে মমিনুর রশিদ শাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (৭ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে তাকে এ পদে নির্বাচন করা হয়। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা এবং সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মমিনুর রশিদ শাইন তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
মন্তব্য