আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় ‘ফ্রেশ ফুড’কে জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলার মাইপাড়া বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও প্রতারণার দায়ে ‘ফ্রেশ ফুড’ নামক একটি ই-কমার্স প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১৫ মার্চ) দুপুরে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফ্রেশ ফুড’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে শতভাগ খাঁটি ও বিশুদ্ধ পণ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। তবে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে আজ সেখানে ঝটিকা অভিযান চালানো হয়।

​অভিযানকালে দেখা যায়, বিএসটিআইয়ের কোনো অনুমোদন বা মোড়কজাতকরণ সনদ ছাড়াই মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ করতে দেখা যায়।

সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল প্রতিষ্ঠানটির সেমাই তৈরির প্রক্রিয়া। সাধারণ সেমাইয়ের ওপর ঘিয়ের কৃত্রিম সুগন্ধি (স্প্রে) ছিটিয়ে সেটিকে ‘শতভাগ ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই’ বলে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এই জালিয়াতি ও প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন: ​”অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। ঘিয়ের বদলে তারা রাসায়নিক সুগন্ধি ব্যবহার করছে যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। আমরা তাদের অর্থদণ্ড করার পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছি। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং জব্দকৃত মানহীন কিছু পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০