এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে পল্লী বিদ্যুৎ এর অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি

নাটোরের লালপুরে বৈদ্যুতিক অফিসের সামনে বিদ্যুতের মিটার চুরি তাড়াও বিভিন্ন জায়গায় মিটার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই দিনে উপজেলার কয়েকটি স্থানে ৯টি মিটার চুরির ঘটনা ঘটে।
লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিস ও লালপুর থানা সূত্রে জানা গেছে গত ৯ মার্চ রাতে উপজেলার লালপুর কলেজ মোড়ের ইছার উদ্দিন মন্ডল এবং লালপুর বাজারের দুলাল মন্ডল, শাজাহান আলী সরকার, মাজদার রহমান ও রইস উদ্দিনের ৩ ফেজের মিটার চুরি হয়ে যায়। এরপর ১১ মার্চ রাতে উপজেলার দক্ষিণ লালপুর ও কলসনগর গ্রামে দুটি মিটার চুরি করে দুর্বৃত্তরা। চুরি হওয়া আরো দুটি মিটারের তথ্য মৌখিক ভাবে জানালেও অফিসে লিখিতভাবে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিস। চুরির সময় মিটারের পাশে চিরকূটে মোবাইল নম্বর (০১৮৫৭-৪৬৯৯১১) রেখে যায় দুর্বৃত্তরা। রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করা হলে প্রতি মিটারের দাম ৬ হাজার টাকা দাবি করা হয়। এঘটনায় ভুক্তভোগীরা লালপুর পল্লী বিদ্যুৎ ও থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। লালপুর বাজারের ওয়ার্কসপ মালিক দুলাল মন্ডল জানান গত ৯ মার্চ রাতে দোকানে কাজ করা অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি মিটার চুরি হয়ে গেছে। মিটার না থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তাই ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে।
পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম ব্যাপারী মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুরি প্রতিরোধে গ্রাহকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
লালপুর থানাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান মিটার চুরির ব্যাপারে অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণার প্রয়োগিক ক্ষেত্রে সরকার পৃষ্ঠপোষকতা করবে-বাউয়েট ক্যাম্পাসে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

সান্তাহারে পুকুর থেকে তিন মন রাক্ষুসে পিরানহা মাছ জব্দ, দুই চাষীকে জরিমানা

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আত্রাইয়ে মডেল মসজিদ প্রাঙ্গণে ইউএনও’র গাছের চারা রোপণ

সিংড়ায় মাদক সেবনের অপরাধে ৩ জনকে সাজা

সান্তাহার পৌর শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

আত্রাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

বগুড়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা

১০

নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

দেশ পরনির্ভরশীল হতে দিবো না – প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল 

১২

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

১৪

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

১৫

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

১৬

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৭

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৮

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

১৯

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০