দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, সারাদেশে খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি দুর্ভিক্ষপূর্ণ অবস্থা থেকে দেশকে শস্য শ্যামলা বাংলাদেশে পরিণত করেছিলেন। বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২ টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচীর উদ্বোধন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) এর বাস্তবায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে এই খাল খনন করা হবে।

ভূমি মন্ত্রী বলেন, নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত। আমাদের খাদ্যের যে চাহিদা সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্য নওগাঁসহ সারাদেশের সকল নদী-নালা ও খাল খননের মাধ্যমে নাব্যতা ফিরিয়ে আনা হবে।

নিজের মন্ত্রনালয় নিয়ে মিজানুর রহমান বলেন, ভূমি বিষয়ে এখানকার ১০০ জনের মধ্যে ১০০ জনেরই অভিযোগ রয়েছে। আমি ওপেনলি কিছু বলবো না, বাট আই ডু সামথিং ফর পিপল। আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব। কোন অনিয়ম দুর্নীতি যাতে না থাকে সেজন্য আমরা কাজ করছি এবং যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভূমি মন্ত্রী আরও বলেন, আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনরা নির্দেশ করবেন আপনাদের প্রত্যাশা পূরণ করায় আমাদের দায়িত্ব। আমাদের নেতা প্রধানমন্ত্রী কোন প্রটোকল নেন না। সরকারি কাজ ছাড়া গাড়িতে ফ্ল্যাগ নেয় না। অ্যাডমিনিস্ট্রেশনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন। ক্রিমিনাল ধরেন ফোর্স দিয়ে, আমাদের নিরাপত্তার প্রয়োজন নেই। আমরা মাটি মানুষের সঙ্গে মিশে থাকতে চাই।

নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু,সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪(মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

বাগাতিপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন

বড়াইগ্রামে ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন

নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

আজিমনগরে চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ এলাকাবাসীর আনন্দ, প্রতিমন্ত্রী পুতুলের প্রতি কৃতজ্ঞতা

ভূমি মন্ত্রনালয় নাগরিক সেবা বাস্তবায়নে বদ্ধপরিকর- প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গায় ভূমি সেবা মেলার উদ্বোধন

১০

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

১১

সিংড়ায় ঘরের জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

১২

লালপুরে বিদেশি পিস্তল-গুলি ও প্রাইভেট কারসহ আটক-৪

১৩

নলডাঙ্গায় হত্যা মামলার আসামি মধু গ্রেফতার

১৪

সিংড়ায় ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টির দোকানকে জরিমানা

১৫

ভূমি সপ্তাহ উপলক্ষে নাটোরে জেলা প্রশাসনের প্রেসব্রিফিং

১৬

চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

১৭

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজু

১৮

বাউয়েটে আউটকাম-বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

সিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

২০