আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
১৭ মার্চ ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়া হাসপাতাল পরিদর্শনে এমপি নজরুল

রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হটাৎ পরিদর্শন করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

আজ সোমবার (১৬ মার্চ) সকালে কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যেবক্ষণ করেন।

এছাড়া তিনি হাসপাতালে পৌঁছে সরাসরি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময় মতো উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা। এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কি না তা খোঁজখবর নেন এমপি।

এরপর হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশনের পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা খতিয়ে দেখেন। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না তা সরেজমিনে পর্যেবক্ষণ করেন তিনি।

এরপর তিনি হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা এবং সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতিও পরিদর্শন করেন এমপি নজরুল মন্ডল। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘সরকার নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত হতে হবে। পাশাপাশি রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করে মানসম্মত সেবা দিতে হবে।

পরিদর্শনকালে হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ সূচনা মনোহারাসহ আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. জনাব আলী-মুস্তাফিজ, সকল  চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে মতবিনিময়কালে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।

পরিদর্শন শেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনগণের সেবা করার জন্য। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। এখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ এবং মানবিক সেবা নিশ্চিত করতে হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় জাতীয় ফল ও আম মেলা নিয়ে বির্তক

বাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, অবরোধ তুলে নিল ওয়াশিংটন

আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী

আত্রাইয়ে কলেজ শিক্ষক খুন

মৃত্যু দাবি চেক প্রদান করল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

নাটোরে মাদক সেবন ও বিক্রয়ের বিরুদ্ধে মানববন্ধন

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা

বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি আটক

১০

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

১১

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

১২

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

১৩

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

১৪

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৫

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

১৭

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

১৮

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

১৯

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

২০