মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে ইফতার ও ঈদ উপহার বিতরণ 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভাসহ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে  হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী ঈদ উপহার বিতরণ করা হয়।

শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আগামীর সম্ভাব্য চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা সহ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন তারই ধারাবাহিকতায় গত ১৭ই মার্চ মঙ্গলবার দুপুরে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় হতদরিদ্রের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইফতার ও ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল ৫ কেজি আলু ১ কেজি মসর ডাল এক লিটার সোয়াবিন তেল এবং একটি লুঙ্গি ও একটি শাড়ি, উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে প্রায় তিন হাজারের অধিক মানুষের কাছে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ইফতার ও ঈদ সামগ্রীর বিষয় নিয়ে শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাকির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান আমি প্রতি বছরের মত এই বছরও চন্দনাইশ উপজেলার দুটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ, ঈদ উপহার সামগ্রী বিতরণের বিষয়ে মুহাম্মদ জাকির হোসেন বলেন, ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি কিন্তু আমাদের দেশের বৈষম্য মূলক সমাজ ব্যবস্থায় ঈদ উৎসব আনন্দ এসব ধনীদের জন্য। খেটে খাওয়া গরীব অসহায় মানুষের ঈদ উৎসব করার সামর্থ্যই থাকেনা। তাঁদের ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে কোন পার্থক্য নেই। ঈদে অনেকের পক্ষে নতুন কাপড় কেনা তো দুরের কথা এক প্যাকেট সেমাই ও চিনির ব্যবস্থা করাটাও অনেকের জন্য কঠিন হয়ে যায়। সমাজের পিছিয়ে পড়া এই দারিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়ানো দেশের সামর্থ্যবান সকল মানুষের দায়িত্ব।

তিনি আরও বলেন, “ঈদ ধনী-গরিব সকলকে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানায়। কারণ সমাজের ধনী-গরিবের সম্প্রীতি ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদ উৎসব তাৎপর্যপূর্ণ হয়ে উঠে। কিন্তু আমাদের সমাজে তা হয়ে উঠেনি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার মাধ্যমে এর আনন্দ ও উদ্দেশ্য সার্থক করে তুলতে হবে। ঈদুল ফিতরের ত্যাগের মহিমায় উজ্জ্বীবিত হয়ে মানুষের কল্যাণে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে প্রতিটি দিন আনন্দময় করে তুলতে হবে।”

আরও বলেন, “গরীব অসহায় মানুষের প্রতি শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ জাকির হোসেনের দায়িত্ববোধ থেকে সব সময় পাশে থেকেছে‌। এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। তাই ঈদুল ফিতরের ঈদ উপলক্ষে শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী ঈদ উপহার হিসেবে নতুন কাপড়ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ উৎসবে দারিদ্র অসহায় মানুষকে একটি নতুন কাপড় ও একটু সেমাই চিনি দিয়ে তাঁদের মুখে হাসি ফোটানো সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষের দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্যে দারিদ্র্য, অসহায় মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০