দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পরিকল্পিত নওগাঁ শহর গড়ার প্রতিশ্রুতি মেয়র পদপ্রার্থী শেখ মিজান

নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. শেখ মিজানুর রহমান স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শহরের পুরাতন বাস স্টান্ড মোড়ের ফুড প্যালেস রেস্টুরেন্টে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ইফতার পার্টিতে মিলিত হন আমন্ত্রিত ব্যক্তিরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম রতন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাথী ও মহসিন আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক, দৈনিক আমার দেশের নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক দেশবার্তার নওগাঁ প্রতিনিধি ও নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সুবীর দাস, নওগাঁ বিসিআইসি সার ডিলার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, ‘বিএনপির একজন কর্মী হিসেবে নওগাঁ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করার জন্য দলের কাছে আমি মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নওগাঁ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘নওগাঁ পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। অথচ এই পৌরসভার বাসিন্দাদের ভোগান্তির কোনো শেষ নেই। রাস্তাঘাটগুলোর বেহাল দশা, প্রায় সারা বছর শহরের সড়কগুলোতে যানজট লেগে থাকে। পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার দীর্ঘ দিনের এসব সমস্যা দূর করা হবে আমার প্রধান অঙ্গীকার। নওগাঁ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০