দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নিলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েক জনকে উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আহতদেরকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে। নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু হাসপাতালে আহতদের দেখতে যান ও খোঁজ খবর নেন।

বুধবার দুপুর দুইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন থেকে কিছুটা সামনে গিয়েই লাইনচ্যুত হয়। এতে করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতি ঈদের আগে ট্রেনে ঘরমুখো মানুষকে দুর্ভোগে ফেলেছে।

সান্তাহার পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল মান্নান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুইটার দিকে সান্তাহার স্টেশন থেকে কিছুটা সামনে বাগবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও বলেন, “লাইনে মনে হয় কাজ করতেছিল, সিগন্যাল মনে হয় বুঝতে পারে নাই।”

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ঈদের আগে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে বিপুল সংখ্যক যাত্রি ছিল।

বিশেষ করে ট্রেনটির ছাদে থাকা যাত্রিদের অনেকে আহত হয়েছেন বলে গণমাধ্যমকর্মীদের জানান প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০