আল আমিন, নাটোর প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে নিষিদ্ধ আ.লীগ সভাপতিকে কুপিয়ে আহত

নাটোরে আলী আজগর খোকন ভুঁইয়া নামে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কে বাড়িতে ঢুকে কোপানোর অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

খোকন ভুঁইয়া সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতার নাম শাহীন আলম। তিনি ওই ইউনিয়ন যুবদল সভাপতি। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোকন ভুঁইয়াকে নিজ বাড়িতে ঢুকে কোপানো হয়েছে বলে জানান স্বজনরা। গুরুতর আহত অবস্থায় খোকনকে উদ্ধার করে প্রথম নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (২১ মার্চ) রাত ৮ টায় সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্বজনরা জানান, খোকন ভুঁইয়া স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ২০২৩ সালে ওই এলাকায় পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ সভাপতি খোকন অভিযুক্ত যুবদল নেতা শাহীন আলমকে পুলিশে সোপর্দ করেন। ২০২৪ সালের ৫ই আগস্টের পর
খোকন এলাকা ছেড়ে চলে যান। সম্প্রতি খোকন এলাকায় নিজ বাড়িতে ঈদ করতে আসেন। বিষয়টি নিশ্চিত হয়ে শনিবার রাতে একদল যুবককে নিয়ে খোকনের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন শাহীন। এতে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে দ্রুত পালিয়ে যায় শাহীন ও তার লোকজন। এসময় পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় খোকনকে প্রথমে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত ঘোষ বলেন, ধারালো অস্ত্রের আঘাতের ফলে রোগীর মাথা, হাত ও পা-তে রক্তক্ষরণ হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোগীকে রামেকে রেফার্ড করা হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে অভিযুক্ত ইউপি যুবদল সভাপতি শাহীন আলমের মোবাইলে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ঘটনার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ভিকটিমের পক্ষে থেকে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০