নিজেস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে চার এমপির ঐক্যের অঙ্গীকার, উন্নয়নে সমন্বিত উদ্যোগের প্রত্যয়

নাটোরের চারটি আসনের সংসদ সদস্যরা সম্মিলিতভাবে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। রবিবার (২২ মার্চ) বিকেলে লালপুর উপজেলার গৌরীপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ। এর আগে তারা প্রয়াত প্রতিমন্ত্রীর কবর জিয়ারত করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, একসময় প্রধান চ্যালেঞ্জ ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, আর বর্তমানে তা সমুন্নত রাখা। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি অন্যান্য খাতেও সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও জনবান্ধব বাংলাদেশ গড়ে তোলাই লক্ষ্য।
হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, জেলার চার সংসদ সদস্য একসঙ্গে কাজ করলে নাটোরকে উন্নয়ন ও শান্তির মডেল জেলায় পরিণত করা সম্ভব। তিনি উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০