এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে অপরাধ দমনে হটলাইন চালু করার নির্দেশ- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরের লালপুরে অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ দিয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

সোমবার (২৩ মার্চ ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, বিএনপি নেতা হামিদুর রহমান বাবুসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর সাথে সকল দপ্তরের কর্মকর্তাগণ স্বত:স্ফুর্ত মতামত ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী সকল দপ্তরের কার্যক্রম মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন দিক নির্দেশনা দেন।

লালপুর উপজেলার সকল স্থানের মাদক কেনা-বেচা বন্ধ করতে হবে; পদ্মানদীতে ইজারার বাইরে যে কোন জায়গা হতে বালি উত্তোলন এবং অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে; লালপুর উপজেলায় যাতে ধর্ষণের কোন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে; লালপুর উপজেলায় বিদ্যমান ইমো হ্যাকিং বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে;

এছাড়া লালপুর উপজেলার জ্বালানী সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলায় লালপুর ফিলিং স্টেশন এবং সততা ফিলিং স্টেশনে বর্তমানে জ্বালানী তেল নেই। লালপুর ফিলিং স্টেশনে সর্বশেষ গত ১৯ মার্চ জ্বালানী তেল পেয়েছিল। তারা জানিয়েছেন আজ সন্ধ্যার মধ্যে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল পাবেন। অপর দিকে সততা ফিলিং স্টেশন গত ১৬ মার্চ ৪ হাজার লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছিল। আজ সন্ধ্যার মধ্যে ৪ হাজার ৫০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রোল পাবেন বলে তারা জানিয়েছেন। জ্বালানী তেলের সমস্যা দ্রুতই সমাধান হবে। জ্বালানী তেলের বিষয়ে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানী তেল মজুদ বা সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে তেল বিক্রি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ সভায় উপরোক্ত সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করে বলেন, এ সকল বিষয়ে অপরাধ দমনে আগামীকালকের মধ্যে (২৪ মার্চ ২০২৬) একটি হটলাইন খুলে সমগ্র উপজেলায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন প্রতিমন্ত্রী।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০