আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৩ মার্চ ২০২৬, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই প্রেসক্লাবে এমপি রেজুকে সংবর্ধনা

নওগাঁর আত্রাইয়ে আত্রাই প্রেসক্লাবের আয়োজনের নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে আত্রাই প্রেসক্লাব হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​আত্রাই প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আল আমিন মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. নাজমুল হক নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আত্রাই প্রেসক্লাব এই অঞ্চলের একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই উঠে আসে এই জনপদের সাধারণ মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা ও নানা সমস্যার কথা।

​তিনি আরও বলেন, আমি প্রত্যাশা করি, আত্রাইয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এবং সমসাময়িক জনগুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনে আপনারা আরও সাহসী ও আপসহীন ভূমিকা পালন করবেন। আত্রাই প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা সব সময় অব্যাহত থাকবে।

​সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক ও আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম। ​রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার ও মো. নিয়ামত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর,

​দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজদ আলী, সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার, আত্রাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০