বাগাতিপাড়া প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতা দিবসে বাগাতিপাড়ার ইউএনওর বক্তব্যে বিতর্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও। অভিযোগ উঠেছে, বক্তব্যের সময় তিনি স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচিত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি।
অনুষ্ঠানে উপস্থিত একাংশের মতে, বিষয়টি তাৎক্ষণিকভাবে দৃষ্টিগোচর হলে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এছাড়া, প্রচলিত “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগানের পরিবর্তে “বাংলাদেশ চিরজীবী হোক” মন্তব্য করাও বিতর্ককে উসকে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তাদের ভাষ্য, জাতীয় দিবসের মতো সংবেদনশীল সময়ে এমন বক্তব্য দুঃখজনক এবং এটি অনেকের অনুভূতিতে আঘাত হেনেছে।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, “স্বাধীনতা দিবসে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উপেক্ষা করা ঠিক হয়নি। বিষয়টি ইউএনওকে অবহিত করা হয়েছে।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, “স্বাধীনতার ঘোষকের নাম না থাকায় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।”
তবে এ বিষয়ে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “আমি যে বক্তব্য দিয়েছি, তা সরকারের উচ্চপর্যায়ের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দিয়েছি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০