আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে বেকার যুবক ও যুব নারীদের দক্ষ করে তোলা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাত দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সরকারের রাজস্ব খাতের আওতায় ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করে।

​বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের প্রশিক্ষণে মূলত তিনটি লাভজনক বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, ​গাভী পালন ও মোটাতাজাকরণ, ​উন্নত জাতের গবাদি পশু পালন, ​পারিবারিক হাঁস-মুরগি পালন ও সঠিক ব্যবস্থাপনা।

​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, যুব সমাজই দেশের প্রধান চালিকাশক্তি। শুধুমাত্র চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালনের মাধ্যমে আপনারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো আপনাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা, যাতে আপনারা বাড়িতে বসেই খামার স্থাপনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখতে পারেন।

উদ্বোধনী ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ​উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার,​ সন্ন্যাস বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, ​সহকারী শিক্ষক মো. ইব্রাহিম, মান্দা মহানগর কলেজের প্রভাষক মো. মামনুর রশীদ প্রমুখ।

​আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বেকার যুবক ও যুব নারীরা এই ৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকরা আশা করছেন, প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে পশুপালন ও সঠিক ব্যবস্থাপনার জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র বা মাঝারি আকারে খামার স্থাপন করতে পারবেন, যা এলাকার বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০