দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাদেবপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু আহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে এক শিশুকে ধাক্কা দিয়ে আহত করার পর প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন মাস্টারপাড়ার বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক মোঃ মিজানুর রহমান মানিকের ৬ বছর বয়সী মেয়ে জান্নাতুন মাওয়া প্রতিদিনের মতো মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে মহাদেবপুর ডাকবাংলো মাঠের উত্তর পাশে অবস্থিত ইকরা মুসলিম শিশু একাডেমিতে পাঠগ্রহণ শেষে সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির উদ্দেশ্যে বের হয়। অভিযোগে উল্লেখ করা হয়, এ সময় মহাদেবপুর সদর ইউনিয়নের ভকেশনালপাড়া এলাকার বাসিন্দা মোঃ তারিকুল ইসলাম (৫০) বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে হঠাৎ শিশুটিকে ধাক্কা দেন। এতে শিশুটি সড়কে ছিটকে পড়ে আহত হয়। শুধু তাই নয়, ঘটনাস্থলে উপস্থিত আরও দুইজন অজ্ঞাত শিশুদের প্রতিও তিনি সহিংস আচরণ করে পা দিয়ে লাথি মেরে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত শিশুটির দাদা অভিযুক্তের কাছে এর কারণ জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই বৃদ্ধের উপর চড়াও হন। অভিযোগ অনুযায়ী, তিনি বৃদ্ধের নাকে সজোরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করেন এবং এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম সৃষ্টি করেন।
চিৎকার শুনে স্থানীয় লোকজন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি তাদেরকেও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে সেখান থেকে দ্রুত সরে পড়েন। পরবর্তীতে আহত শিশু ও বৃদ্ধকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার বিষয়ে ভুক্তভোগী মোঃ মিজানুর রহমান মানিক জানান, “আমি ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমার মেয়ে ও পরিবারের সদস্যদের উদ্ধার করি। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হওয়া জরুরি।”
তিনি আরও জানান, আহতদের চিকিৎসা ও অন্যান্য ব্যস্ততার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মোঃ তারিকুল ইসলামের বিরুদ্ধে মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে মহাদেবপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০