আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৬, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, মুগ, তিল ও উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত ও উপজেলা পরিষদ সভা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

​উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে এবং কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনতে আমরা এই প্রণোদনা দিচ্ছি। বিশেষ করে আউশ ধান ও পাটের আবাদ বৃদ্ধি আমাদের লক্ষ্য। কৃষকরা যদি সঠিক সময়ে এই উন্নত মানের বীজ ও সার ব্যবহার করেন, তবে আত্রাইয়ে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদন সম্ভব হবে। আমরা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে কৃষকদের নিরবচ্ছিন্ন কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে এই কর্মসূচির আওতায় পাট চাষের জন্য ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। তিল চাষের জন্য ৩০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং মুগ ডাল চাষের জন্য ২০ জন কৃষককে ৫ কেজি বীজ ও সমপরিমাণ সার দেওয়া হয়। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের আধুনিকায়নের লক্ষ্যে ৬ জন কৃষককে ১টি করে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে। কর্মসূচির সবচেয়ে বড় অংশ হিসেবে ৩০০০ জন কৃষককে উফশী আউশ ধানের আবাদের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই বিতরণ কর্মসূচি। প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে এই সুবিধা পায়, আমরা তা নিশ্চিত করেছি। বিতরণকৃত এই উপকরণ যেন অন্য কোনো কাজে ব্যবহার না করে জমিতে সঠিকভাবে প্রয়োগ করা হয়, সেদিকে কৃষকদের সজাগ থাকতে হবে। কৃষি খাতে স্বচ্ছতা বজায় রেখে আমরা আত্রাইকে একটি সমৃদ্ধ কৃষি অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০