এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৭ এপ্রিল ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা মাঠে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুনার রশিদ (পাপ্পু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঝর্ণা মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি এবং লালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল বাসার সুমনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত মনোভাব ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।
উদ্বোধন শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০