নিজেস্ব প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আল আরাফাহ ব্যাংক ও ফিলোন’র সমঝোতা স্মারক স্বাক্ষর

দেশের শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংক আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।৮ এপ্রিল ২০২৬, ঢাকায় অনুষ্ঠিত উক্ত চুক্তির আওতায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) এর মাধ্যমে সংযুক্ত হয়ে ব্যাংকের ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ এবং অন্যান্য ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস তাদের পরিবেশকদের নিকট থেকে বিক্রয়মূল্য সংগ্রহ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল আরাফাহ ইসলামী ব্যাংক পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস পি এল সি-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ কামরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ এমদাদুল হক, বাচ্চু শেখ, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আয়েশা পারভিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজমুল হোসাইন, এবং ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডস-এর উপদেষ্টা এস এম ফখরুল আলম সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত চুক্তির মাধ্যমে ব্যাংকিং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের জন্য আরও কার্যকর ও নিরাপদ সংগ্রহ ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

১০

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

১১

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১২

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

১৩

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

১৪

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১৫

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৬

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১৭

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৮

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৯

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

২০