নলডাঙ্গা প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ৩:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় মাটি কাটার দায়ে অর্থ দন্ড ট্রাক্টর জব্দ

নাটোরের নলডাঙ্গায় মরা আত্রাই নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ও বিক্রি করার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা সহ মাটিবাহী একটি ট্রাক্টর জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ মার্চ-২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খাঁনের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও নলডাঙ্গা থানা পুলিশের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদপুর এলাকার মরা আত্রাই নদীতে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ২০-২৫ জন শ্রমিক দিয়ে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকটি ট্রাক্টর ও চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন খাজুরা ইউনিয়নের চাঁদপুর বড়ঘাট এলাকার মোফাজ্জুল হোসেনের ছেলে ইয়াদুল ইসলাম (২৭) ও মৃত নবীর উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (৪১)। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে তাদের ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। নলডাঙ্গা উপজেলা প্রশাসন জানিয়েছেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০