নিজেস্ব প্রতিবেদক
৮ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ সরকারিকরণ: প্রধানমন্ত্রী

দেশব্যাপী নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা নিয়েছে সরকার।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নোত্তর উপস্থাপন করা হয়।
সাংসদ ইকরামুল বারী টিপু তার প্রশ্নে নওগাঁর মান্দা উপজেলাধীন ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’সহ দেশের প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তা বাস্তবায়নের সময়সীমা জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন এবং সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মান্দা একটি বৃহৎ ও গুরুত্বপূর্ণ উপজেলা হওয়ায় সেখানে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, বিদ্যমান নীতিমালা ও প্রয়োজনীয় আর্থিক সংস্থানের ভিত্তিতে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে সরকারিকরণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০