বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

রাজশাহীর বাঘা উপজেলায় জ্বালানি তেলের সার্বিক পরিস্থিতি মোকাবিলায় অংশীজনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

সভায় উপস্থিত ছিলেন বাঘা থানার ওসি (তদন্ত) সুপ্রভাত মণ্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী শবনব চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহেরা হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সিদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। সভায় জ্বালানি তেলের সুষম বণ্টন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

যার মধ্যে উল্লেখযোগ্য হলো—ফুয়েল কার্ডের মাধ্যমে প্রতিটি মোটরসাইকেল চালককে ৫ লিটার করে পেট্রোল এবং মাইক্রোবাস ও প্রাইভেটকারের জন্য ২০০০ টাকার জ্বালানি সরবরাহের অনুমোদন করা হয়। ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে হবে ওয়েবসাইটে ( https://bagha.rajshahi.gov.bd/) সঠিক কাগজ পত্র জমা দেওয়া প্রতি আবেদনকারী ইউএনও অফিস থেকেও নিতে পারবেন এই ফুয়েল কার্ড।

সভাপতির বক্তব্যে ইউএনও শাম্মী আক্তার সকল অংশীজনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সার্বিক সহযোগিতার জন্য উপজেলা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

১

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

৩

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

৫

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

৬

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

৭

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

৮

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৯

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১০

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

১২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

১৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

১৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

১৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০