আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নে ইতোমধ্যে বইতে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা, হাট-বাজার থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন আগামী দিনের চেয়ারম্যান।
এই আলোচনায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মেসার্স মায়ের দোয়া এন্টারপ্রাইজের চেয়ারম্যান মোঃ আলমগীর।
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় নীরবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। শিক্ষা, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে নিজেকে একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সমর্থকদের দাবি, বরকল ইউনিয়নে সৎ, যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে—যিনি শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে পারবেন। তাদের মতে, আলমগীর সেই সক্ষমতা রাখেন এবং নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত এলাকায় রূপান্তর করতে কাজ করবেন।
আলমগীরের ঘনিষ্ঠজনরা জানান, ব্যক্তিগত স্বার্থ নয় বরং জনগণের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান দিতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বিশেষভাবে দরিদ্র, শ্রমজীবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নকে অগ্রাধিকার দিতে চান।
এদিকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এমন একজন চেয়ারম্যান চান যিনি সহজপ্রাপ্য, দুর্নীতিমুক্ত এবং বাস্তবমুখী উন্নয়নে বিশ্বাসী। অনেকেই মনে করছেন, আলমগীর সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হতে পারেন।
সব মিলিয়ে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বরকল ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আর সেই সমীকরণের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থী মোঃ আলমগীর।
মন্তব্য