এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৬, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ: সময়ের দাবি

নাটোরের লালপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে স্থানীয়দের মাঝে জোরালো প্রত্যাশা তৈরি হয়েছে।
পদ্মা বিধৌত জনপদে ১৮২২ সালে একটি পাঠশালার মাধ্যমে শিক্ষার যাত্রা শুরু হয়, যা বর্তমানে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচিত। পরবর্তীতে ১৮৬৭ সালে পুঠিয়ার মহারাণী শরৎ সুন্দরী দেবী ‘শরৎ সুন্দরী মধ্য ইংরেজি স্কুল’ প্রতিষ্ঠা করেন। নানা প্রতিকূলতা অতিক্রম করে ১৯৪১ সালে প্রতিষ্ঠানটি ‘শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয়’ নামে আত্মপ্রকাশ করে এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্বীকৃতি লাভ করে।
ইতিহাসের নানা চড়াই-উতরাই পেরিয়ে বিদ্যালয়টি আজও শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৯৩১ সালে অগ্নিকাণ্ডে ধ্বংস এবং ১৯৩৪ সালে বন্ধ হয়ে যাওয়ার পর স্থানীয় জমিদার ও শিক্ষানুরাগীদের উদ্যোগে পুনরায় চালু হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে সরকারি সহায়তা, পাইলট স্কিমভুক্তি এবং মডেল প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন ঘটে।
বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১ হাজার ২৯৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। ৪৫ জন শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং খেলাধুলা, স্কাউট, বিএনসিসি ও সাংস্কৃতিক কার্যক্রমেও রয়েছে উল্লেখযোগ্য সাফল্য।
মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল অংশগ্রহণ রয়েছে। ১৯৬৫, ১৯৮৮ ও ২০২০ সালে প্রকাশিত স্মরণিকাগুলো প্রতিষ্ঠানটির ঐতিহ্য তুলে ধরে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সালে সকল মানদণ্ড পূরণ করেও বিদ্যালয়টি জাতীয়করণের তালিকা থেকে বাদ পড়ে। রাজনৈতিক বিবেচনায় অন্য একটি প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয় বলে দাবি তাদের।
সাবেক শিক্ষার্থী আব্দুল বারী বলেন, “এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি জাতীয়করণ হলে এলাকার শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন হবে।”
প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেন জানান, “মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জাতীয়করণ হলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।”
এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দীর্ঘ ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বিবেচনায় লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করার দাবি এলাকাবাসির।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০