এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

তীব্র জ্বালানি সংকটের মধ্যে নাটোরের লালপুর উপজেলায় নতুন করে পেট্রোল ও ডিজেলের বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

গত শনিবার(১২ এপ্রিল ) বাঘাবাড়ির ডিপো ডেপুটি ম্যানেজারের ওয়েবসাইড থেকে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, লালপুর ফিলিং স্টেশনে পেট্রোল ৪ হাজার ৫০০ লিটার এবং ডিজেল ৪ হাজার ৫০০ লিটার বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার মেসার্স ভাই ভাই ওয়েল সেন্টারে ডিজেল ৫ হাজার লিটার বরাদ্দ দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে চলমান তেল সংকটে লালপুরে যানবাহন চলাচল, কৃষি কাজ এবং ব্যবসা-বাণিজ্য কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের মতে, এই বরাদ্দে সংকট কিছুটা হলেও কমবে।

এদিকে এলাকাবাসীর দাবি, সংকটের সুযোগ নিয়ে যেন কোনোভাবেই তেল মজুদ বা কালোবাজারি না হয়। তারা দ্রুত ও স্বচ্ছভাবে সাধারণ মানুষের মাঝে জ্বালানি বিক্রি ও বিতরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, অতীতেও তেল সরবরাহ ও বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছিল। তাই এবার প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১০

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৩

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৪

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৬

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৭

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৮

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

১৯

ইসলামপুরে বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

২০