নাটোরের সিংড়ায় তাজপুর ইউনিয়নের জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর -৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময়ে উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন শাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার প্রমুখ।
মন্তব্য