আল আমিন, নাটোর প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে ১১ দলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পূনরাই মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা জামায়াতের আমীর ড.মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসেন খাঁন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আব্দুল হাকিম, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ইফতেখার শাওন ও ছাত্র শিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান সহ ১১ দলের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে দেশের জনগণের সোচ্চার হওয়ার এক গৌরবময় অধ্যায়। ছাত্র জনতার রক্তে ও জীবনের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি।কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পরই সেই গণরায় বাস্তবায়নে বিভিন্ন তালবাহানা শুরু করেছে।

তারা বলেন, একটি পক্ষ জুলাই গণভোটের রায় ও নির্বাচন পরবর্তী স্বাধীন বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রয়োজনে আবারও বুকের তাজা রক্ত ঢেলে দেবো তবুও এই দেশকে নিয়ে আর কোন ষড়যন্ত্র হতে দেবনা। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় সরকার পতন আন্দোলন শুরু করার হুমকি দেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০