আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

নওগাঁর আত্রাই থানা পরিদর্শনের অংশ হিসেবে হঠাৎ থানা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং তাদের নানা সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।

​রোববার (১২ এপ্রিল) সন্ধায় আত্রাই থানায় নওগাঁ পুলিশ সুপার পৌঁছলে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক। আমি চাই আপনারা মাথা উঁচু করে, সততা এবং নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করা যাবে না। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সে যেই হোক। এছাড়াও তিনি ​মতবিনিময় সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আত্রাই থানা এলাকা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার নির্দেশনা মেনে চলবো। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সেবা নিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। এসময় আত্রাই থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০