বাগাতিপাড়া প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বাউয়েট বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১৩ মার্চ ২০২৬) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, কবুতর উড়ানো এবং উদ্বোধনী মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এ সময় বাউয়েট বিএনসিসির একদল ক্যাডেট প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। পরে ইইই বিভাগের শিক্ষার্থী তানভীর নেয়াজ ফাহিম ও আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আনিকা তাসিন কারিমা মশাল প্রজ্জ্বলন করে মাঠ প্রদক্ষিণ করেন।
বিকেলে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণে দড়ি টানাটানি, ‘যেমন খুশি তেমন সাঁজো’সহ মোট ৩২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে ৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় শীর্ষে থাকে সিএসই বিভাগ। যৌথভাবে ছেলেদের মধ্যে রাকিব ও তানিম এবং মেয়েদের মধ্যে সেতু সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে ধারাভাষ্য প্রদান করেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক বরকত উল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী সৌরভ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক দিল আফরিন মিম এবং শিক্ষার্থীদের মধ্যে আজমাঈন খান জিসান, ফারহান উল্লাস, অর্থী ইসলাম ইউসুবা ও রেজওয়ানা তাবাসসুম প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১০

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১১

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১২

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৩

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

১৪

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

১৫

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

১৬

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

১৭

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

১৮

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

১৯

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

২০