বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জনের এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে অধ‍্যক্ষের অবহেলায় । পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নেওয়া হলেও তা পূরণ করেননি অধ্যক্ষ কামারুজ্জামান বলে অভিযোগ উঠেছে।

আগামী ২১ এপ্রিল থেকে দেশব্যাপী একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এমন সময় শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পেরেছেন ফরম পূরণ হয়নি ৩৯ জনের। শুধু তাই নয়, এসব শিক্ষার্থীর মধ্যে ৩৪ জনের নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করেনি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

এ বিষয়ে ১৫ এপ্রিল অধ্যক্ষ কামরুজ্জামান মুঠো ফোনে জানান, বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। শিক্ষার্থীদের পরিক্ষা দেওয়ার ব‍্যবস্থা হয়ে যাবে। ঝামেলায় থাকার কারণে মুল কপি জমা দিতে পারিনি। কলেজ পরিদর্শক এবং বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে ফরমগুলো পূরণ করে জমা দিলেই রেজিস্ট্রশন ও ফরম পূরণ হবে।

রাজশাহী শিক্ষা বোর্ডে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রশন এবং ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ডে তদবির করছেন। বুধবার পর্যন্ত শিক্ষার্থীদের নবম শ্রেণির নিবন্ধন এবং পরীক্ষার্থীদের ফরম পূরণ হয়নি।

রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান সাংবাদিককে বলেন, অধ্যক্ষ সোমবার এসেছিলেন, কিন্তু হার্ড কপি নিয়ে আসেননি। এখন শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা আগে করা হবে। তারপর অধ্যক্ষের বিষয়ে বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, ‘খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০