এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় প্রধান শিক্ষক তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি জুলহাস হোসেন সৌরভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা, ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠান থেকে এসএসসি সাধারণ শাখায় ১২২ জন, ভোকেশনালে ৫২ জন এবং এইচএসসিতে ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ে এসে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকরা যে শিক্ষা দিয়েছেন তা কাজে লাগিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে হবে এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুস্বাস্থ্য বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিদায় জানায়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০