আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটবল খেলাকে কেন্দ্র করে বানিয়াচংয়ে যুবক খুন, এলাকায় উত্তেজনা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ইব্রাহীম মিয়া (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের কুর্শী খাগাওড়া এলাকার খালপাড় ব্র্যাক স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে আব্দুল মুত্তালিব মিয়ার ছেলে শান্ত (২০) ও সৌরভ (১৯)-এর সঙ্গে একই গ্রামের লিন্ডন মিয়ার ছেলে ইব্রাহীম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিরোধের জেরে শান্ত ও সৌরভ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহীমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই অভিযুক্তদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এদিকে হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ রাত ১০টা ১১ মিনিটে মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে তিনি ফাঁড়ি পুলিশের ইনচার্জসহ ঘটনাস্থলে অবস্থান করছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১০

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১১

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১২

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৩

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৪

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

১৬

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১৭

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১৯

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

২০