এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, প্রশংসায় প্রতিমন্ত্রী পুতুল

নাটোরের লালপুরে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের কারণে ভোগান্তিতে থাকা ভোক্তারা এবার স্বাভাবিকভাবে তেল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ১১টি মামলায় ১১ জনকে মোট ৩৩ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ও ১৮৮ ধারা, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী এসব দণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন এবং লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ। তাদের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অন্যান্য দিনের তুলনায় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে পেরে তারা স্বস্তি পেয়েছেন। এ জন্য প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে এবং কোনো সিন্ডিকেটকে ছাড় দেওয়া হবে না। লালপুরকে একটি সুস্থ ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর।
এদিকে, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এ অভিযানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০