আল আমিন, নাটোর প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে লাইট হাউজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লাইট হাউজ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান জনাব মো: হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে জেলা স্টেক হোল্ডারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আছমা শাহীন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাটোর ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোছাঃ আছমা খাতুন। এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোর,উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নাটোর,সিংড়া উপজেলা কৃষি অফিসার খন্দকার ফরিদ উদ্দিন।

অনুষ্ঠানে লাইট হাউজের নির্বাহী প্রধান জনাব মোঃ হারুন-অর-রশিদ শুভেচ্ছা বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। লাইট হাউজ-এর পরিচিতি উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন লাইট হাউজ-এর সফল চাষী প্রকল্পের ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট এ জেড এম মাহাদী।

প্রকল্পটি রাজশাহী বিভাগের বগুড়া জেলার কাহালু উপজেলা এবং নাটোর জেলার সিংড়া উপজেলায়
৫০ জন ভলেন্টিয়ারের মাধ্যমে ৫০০ জন কৃষককে নিয়ে কাজ করছে।

এ পর্যায়ে প্রকল্পের ভলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।

সভায় ভলেন্টিয়ার হিসেবে বক্তব্য রাখেন মোছাঃ রেখা খাতুন।

বক্তরা তাদের বক্তব্যে বীজ উৎপাদনে কৃষকদের সক্ষমতা বাড়ানোর জন্য তাগিদ প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা, সিংড়া, তার বক্তব্যে বলেন- কৃষি ভিত্তিক ভিডিও কনটেন্ট যাতে মান সম্পন্ন হয় ও সঠিক তথ্যবহুল হয় সে বিষয়ে দৃষ্টিপাত করেন।। এবং বিভিন্ন সরকারি ওয়েবসাইটের লিংক ব্যবহার করার জন্য বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে কৃষি কাজের ব্যাপারে লাইট হাউজ-এর প্রশংসা করেন এবং নারী ও শিশুদের নিপীড়ণ বন্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সবশেষে লাইট হাউজ-এর নির্বাহী প্রধান সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সকলকে শুভকামনা ও ধন্যবাদ জ্ঞপন করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০