এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে প্রধান শিক্ষকের অনিয়মে মানববন্ধন

নাটোরের লালপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা যোগসাজশে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণ থাকার পড়ে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ না করার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলসনগর-গোপালপুর সড়কের বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ইতিমধ্যে আমার বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়মের বিরুদ্ধে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার নিকট অভিযোগ দায়ের করেছি। তিনি কোন পদক্ষেপ গ্রহণ করিনি। বক্তারা আরো বলেন,ওই প্রধান শিক্ষক জাতীয় দিবস গুলো পালন করেন না। এবং জাতীয় দিবস এর সহ সরকারি বিভিন্ন বরাদ্দ তিনি লুটপাট করে এছাড়া শিক্ষার্থীদের ভর্তি টাকা সহ ৫ম শ্রেণী পাশের সনদ নিতে ২শ টাকা ও পরীক্ষার ফি বাবদ টাকা নিয়ে থাকেন। শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলেন,স্যার আমাদের খুব মারেন।

এবিষয়ে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সনদ ও পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন।

এবিষয়ে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ নিউটন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফি নেওয়া সরকারি ভাবে নিষেধ আছে।

এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিকট পরীক্ষার ফি এবং ৫ম শ্রেণীর পাশের সনদের টাকা নেওয়া সরকারি ভাবে নিষেধ রয়েছে।

এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন,এবিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তিনি আরো বলেন, বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে আমার যোগসাজ নেই।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০